ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সিংগাইরে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

সিংগাইরে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ২২:৪৮

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ সড়কের বাস্তা এলাকায় লেগুনার সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে প্রাণ হারান তারা।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মানিকগঞ্জ সদর উপজেলার আইরমারা গ্রামের আসালত খানের ছেলে আশরাফ খান ও লেগুনার যাত্রী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ (৮)। 

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের সিংগাইর বাস্তা বাস্ট্যান্ড এলাকায় হেমায়েতপুরগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী নিয়ে লেগুনা ও মোটরসাইকেল সড়কের পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। দুর্ঘটনায় লেগুনার ভিতরে থাকা শিশু আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়। দু‘ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা পানির নিচ থেকে আব্দুল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার। অপর দিকে গুরুত্বর আহতাবস্থায় আশরাফ খানকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×