এমপি পদে মনোনয়ন ফরম কেনায় গ্রেপ্তার যুবলীগ নেতা
কুতুবুল্লা হোসেন মিয়া কুটি। ছবি: সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১৯:১৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম কেনায় মাগুরার শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লা হোসেন মিয়া কুটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে, আজ দুপুরে মাগুরা জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য এ মনোনয়ন ফরম কেনেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানান, কুতুবুল্লা হোসন কুটিকে সদর থানার নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলা নং২৬/২২২৪। এছাড়া তিনি একাধিক মামলার অসামি।
এদিকে প্রথম দিনে মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এমবি বাকের, মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
- বিষয় :
- মাগুরা
- সংসদ নির্বাচন
- যুবলীগ নেতা
- গ্রেপ্তার
