মহান বিজয় দিবসে মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ২১:১২
হবিগঞ্জের মাধবপুরে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম ও সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফয়সাল চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলা মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, মাধবপুর থানার ওসি মাহবুব মোর্শেদ খান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক আলমগীর কবির, এনসিপি জেলা প্রতিনিধি তন্ময় তাহের, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ।
- বিষয় :
- হবিগঞ্জ
- বীর মুক্তিযোদ্ধা
- সংবর্ধনা
