ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাটহাজারীর সাবেক এমপি আনিসুলের বাড়িতে অগ্নিসংযোগ

হাটহাজারীর সাবেক এমপি আনিসুলের বাড়িতে অগ্নিসংযোগ
×

পুড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সমকাল

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ০১:২৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ | ০১:২৬

চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১২টার দিকে এ অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকার পুড়িয়ে দেওয়া হয়।

অগ্নিসংযোগ করার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে প্রাইভেটকারটি পুড়ে যায়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারিক আজিজ বলেন, শুক্রবার রাত ১২টার দিকে হাটহাজারী আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে- এমন খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসেছি। বর্তমানে আগুন নিভে গেছে। তবে কারা এই অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করা হবে।

আরও পড়ুন

×