ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মারা গেছেন

শরীয়তপুরের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মারা গেছেন
×

বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ২১:৩৫

বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান (ওরফে শাহজাহান পাইক) মারা গেছেন। আজ রোববার দুপুরে শরীয়তপুরে নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। 

পরিবার সূত্রে জানা যায়, হাবিবুর রহমান স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা গ্রামের পাইক মঞ্জিলে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ (বিএসজেএ) বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

হাবিবুর রহমানের ছোট ছেলে মোজাম্মেল হক চঞ্চল দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি।

আরও পড়ুন

×