কুলাউড়ায় বিষপানে চা শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ২৩:১১
মৌলভীবাজারের কুলাউড়ায় সাগর রায় (৪০) নামে এক পুরুষ চা শ্রমিক বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর চা বাগানের শ্রমিক সাগর রায় সোমবার বিকেলে পরিবারের সবার অজান্তে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার এসআই মো. সেলিম হোসেন রকি জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
- বিষয় :
- আত্মহত্যা
- সিলেট
- মৌলভীবাজার
- কুলাউড়া