চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৫:২৪
চট্টগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, কলেজ পড়ুয়া এক তরুণী গত ১৯ জুলাই আফতাব মজুমদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র্যাব আসামি আফতাবকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন।