ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

লাকসামে একসঙ্গে ৫ সন্তান প্রসব

লাকসামে একসঙ্গে ৫ সন্তান প্রসব
×

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২০ | ০৯:০৬

কুমিল্লার লাকসামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। ওই প্রসূতির নাম শারমিন আক্তার। তিনি উপজেলার উত্তরদা ইউপির মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী। বুধবার দুপুরে লাকসাম জেনারেল হসপিটালে জন্ম নেওয়া এসব শিশুর মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
লাকসাম জেনারেলের হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, বুধবার সকালে ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে পাঁচ সন্তান প্রসব করেন। আরও উন্নত চিকিৎসার জন্য সদ্য প্রসূত পাঁচ শিশুকে কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ রয়েছে।
সন্তানদের বাবা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তার প্রথম সন্তান জন্মের পর মারা যায়। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ায় তিনি আনন্দিত। সন্তানদের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

×