ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেই বিলবোর্ডটি সরিয়ে দেওয়া হয়েছে

সেই বিলবোর্ডটি সরিয়ে দেওয়া হয়েছে
×

চাটমোহর মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘অপ্রতিরোধ্য চাটমোহর’

 চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য অপ্রতিরোধ্য চাটমোহর ঢেকে দিয়ে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে নানা মহলে অভিযোগ ওঠে।
পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের প্রচারের জন্য এ বিলবোর্ডটি বসানো হয়। মুক্তিযুদ্ধের ভাস্কর্য এভাবে আড়াল করায় সচেতন মহলে ক্ষোভ দেখা দেয় । বিষয়টি জামায়াতে ইসলামীর নজরে আসে। একই দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দেওয়া নির্বাচনী প্রচারের বিলবোর্ডটি সরিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মিডিয়া সেল চাটমোহর জামায়াতে ইসলামী নামের ফেসবুক পেজ থেকে বিলবোর্ড সরানো ব্যাখ্যা দিয়ে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে মাওলানা আলী আছগারের একটি বিলবোর্ড কিছু ভাই অসাবধানতাবশত স্থাপন করায় চাটমোহর বাইপাস মোড়ে অপ্রতিরোধ্য চাটমোহর ভাস্কর্য আড়ালে চলে যায়। এ সময় তারা বিষয়টি ধরিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দেওয়া নির্বাচনী বিলবোর্ডটি সরিয়ে নিয়েছে জাম্নায়েত। এ ছাড়া তাদের নেতাকর্মীদের ভবিষ্যতে আআরো সাবধানে কাজ করার আহ্বান জানান দল্টির নেতারা।

আরও পড়ুন

×