ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বগুড়ায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
×

নিহতদের স্বজনদের আহাজারি -সমকাল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ০৭:৪১

বগুড়ার শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে মোছা. কারিমা খাতুন (৬) ও প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. দিথি খাতুন (৭)। 

এলাকাবাসী জানান, করতোয়া নদী সংলগ্ন তাদের বসতবাড়ির চারপাশেই বন্যার পানি থইথই করছে। বিকেলের দিকে ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশু দু'টির লাশ উদ্ধার করে। 

শেরপুর থানার শেরপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বাড়ির পাশে খেলার সময় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×