নারায়ণগঞ্জ-৪ আসন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার সালাউদ্দিন খোকা
সালাউদ্দিন খোকা মোল্লা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৫
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা। লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা এই প্রার্থী রোববার রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে এ ঘোষণা দেন।
প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সালাউদ্দিন খোকা মোল্লা তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বলে জানান। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার নেতাকর্মীরা এতদিন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ।
প্রার্থিতা প্রত্যাহারের পেছনে ব্যক্তিগত কারণ তুলে ধরলেও তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে আমার ব্যানার ফেস্টুনে আগুন দিয়েছে। এই কারণে পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এদিকে তার সমর্থকরা হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।
- বিষয় :
- নির্বাচন
- নারায়ণগঞ্জ-৪
- জাপা
