ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোটকেন্দ্রে নেই অনেক প্রার্থীর এজেন্ট, নারী ভোটার বেশি

ভোটকেন্দ্রে নেই অনেক প্রার্থীর এজেন্ট, নারী ভোটার বেশি
×

টঙ্গীতে একটি কেন্দ্রের বাইরে ভোটারদের ব্যাপক ভিড়। ছবি : সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৩

গাজীপুর-২ আসনে সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। এই খবর লেখার সময় পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা অতিক্রান্ত হলেও টঙ্গীর অধিকাংশ কেন্দ্রে অর্ধেক প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কয়েকজন প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি। তবে নারী ভোটারের ব্যাপক ভিড় দেখা গেছে। কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে ভোটার উপস্থিত থাকলেও লাইনে ভোট দিতে কম আগ্রহ দেখা গেছে।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ধানের শীষ, শাপলা কলি, হাতপাখা, ট্রাক ও মাছ প্রতীকের প্রার্থীদের কিছু এজেন্ট উপস্থিত আছেন। এই আসনে ১২ জন প্রার্থী থাকলেও অনেক কেন্দ্রে ৪-৬ জন প্রার্থীর এজেন্ট দেখা গেছে। তবে বেশির ভাগ এজেন্টের কাছে প্রার্থীর প্লেকার্ড ছিল না। তাদের বক্তব্য, তারা ভোটের জন্য প্রার্থীর কার্ড বাসায় রেখে এসেছেন।

মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকরাম হোসেন জানান, যারা উপস্থিত আছেন তাদের এজেন্ট কার্যক্রম চালাচ্ছেন এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।
টঙ্গীর এরশাদ নগর, মুদাফা, আরিচপুরসহ অন্য কেন্দ্রগুলোতেও অর্ধেকের বেশি প্রার্থীর এজেন্ট অনুপস্থিত। সফিউদ্দিন, পাইলট, রওশন এরশাদ কেন্দ্রে ভোটার কম দেখা গেছে।


সম্পাদনা: হাবিব
 

আরও পড়ুন

×