ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

চসিকে প্রশাসক নাকি নির্বাচন

মেয়র ডা.শাহাদাতের মেয়াদ শেষ রোববার

মেয়র ডা.শাহাদাতের মেয়াদ শেষ রোববার
×

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম সিটি করপোরেশনে দেড় বছর ধরে নির্বাচিত পর্ষদ নেই। আদালতের রায়ে মেয়র পদে আছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। আইন অনুযায়ী, আগামী রোববার তাঁর মেয়াদ শেষ হচ্ছে। এরপর সিটি করপোরেশন কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন প্রশাসক নিয়োগ করা হবে। কেউ বলছেন দায়িত্ব পালন করবেন বর্তমান মেয়র। তবে নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। 

এদিকে ডা. শাহাদাত হোসেন দ্রুত নির্বাচন দাবি করলেও পরবর্তী নির্বাচিত পরিষদের প্রথম সভা পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করতে চান। ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা পেতে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

জুলাই গণঅভ্যুত্থানের পর তৎকালীন মেয়রকে অপসারণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর ওয়ার্ড কাউন্সিলরদের অপসারণ করা হয়। ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালতের রায়ে  বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ওই বছরের ৮ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে সরকার। ৩ নভেম্বর শাহাদাত হোসেন মেয়র হিসেবে শপথ নেন এবং ৫ নভেম্বর দায়িত্ব নেন। আইন অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি এই পর্ষদের মেয়াদ শেষ হবে।

আইনে কী আছে
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর হবে। এ ছাড়া মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে। সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে।
এ প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি বৈধ নির্বাচন চাই। তবে আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার আইন যেন যথাযথভাবে অনুসরণ করা হয়, সেটা চাই।’

আরও পড়ুন

×