ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পরিবেশমন্ত্রীর নির্দেশে ভাগাড় অপসারণ

পরিবেশমন্ত্রীর নির্দেশে ভাগাড় অপসারণ
×

ছবি : গুগল ম্যাপ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:১৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টুর নির্দেশে ফেনীর দাগনভূঞা বাজারের বসুরহাট রোডের সবজি বাজার-সংলগ্ন ভাগাড় অপসারণ করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার রাতে ভাগাড়টি অপসারণ করা হয়।

জানা যায়, উপজেলার মাতুভূঞা সেতুর পাশে ও দাগনভূঞা বাজারের বসুরহাট রোডের সবজি বাজার-সংলগ্ন দুটি ভাগাড় ছিল। এতে পথচারী এবং ক্রেতা-বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক বিষয়টি মন্ত্রীকে জানালে তিনি ভাগাড় অপসারণের নির্দেশ দেন।

ইউএনও ও পৌরসভার প্রশাসক মো. শাহীদুল ইসলাম জানান, ভাগাড়ের কারণে জনদুর্ভোগের বিষয়টি মন্ত্রীকে জানালে তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে মোতাবেক বাজারের বসুরহাট রোডের সবজি বাজার-সংলগ্ন ভাগাড় অপসারণ করা হয়েছে। মাতুভূঞার ভাগাড়টি শিগগিরই অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

ভাগাড় অপসারণের সময় পৌর প্রশাসক মো. শাহীদুল ইসলাম, স্থানীয় যুবদল নেতা কাজী ফটিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×