ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেড়িবাঁধের ২০ গাছ কেটে কারাগারে মিঠামইন বিএনপির সভাপতি

বেড়িবাঁধের ২০ গাছ কেটে কারাগারে মিঠামইন বিএনপির সভাপতি
×

ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪৪

বেড়িবাঁধের ২০টি গাছ কাটার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় গাছ চুরির অভিযোগ এনে মামলা করেন। মামলায় আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তির নাম উল্লেখ এবং অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবারই মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

এদিকে দলের কেন্দ্রীয় কমিটি গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ার পর যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে মঙ্গলবার এক চিঠিতে জাহাঙ্গীরের সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন

×