ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শ্রমজীবীদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি

শ্রমজীবীদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি
×

আবদুল বারী

 আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং গ্রামীণ সড়ক উন্নয়নসহ শ্রমজীবীদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। আক্কেলপুরে মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।

শনিবার আক্কেলপুর উপজেলা সফরে দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বারী বলেন, এলাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তরুণদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী প্রকল্প চালু করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলে ব্যাপক আলু উৎপাদন হলেও কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। আলুর দাম কম থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আলু সংরক্ষণ, হিমাগার সুবিধা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আক্কেলপুর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন।
সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী বারী।

আরও পড়ুন

×