ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমপি কয়ছর বললেন

ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না

ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না
×

জগন্নাথপুরের নলুয়া হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করছেন এমপি কয়ছর আহমেদ সমকাল

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
গতকাল সোমবার দুপুরে তিনি হাওরের তেলিকোনা থেকে শালিকা এলাকা পর্যন্ত আটটি বেড়িবাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জানান, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। নীতিমালা অনুয়ায়ী কাজ করতে হবে। যেভাবে প্রকল্প বাস্তবায়ন করার কথা সেভাবেই তা নিশ্চিত করতে হবে, যাতে কৃষকের ভোগান্তি না হয়। এখানে কোনো ধরনের গাফিলতি চলবে না।
এমপি কয়ছর বলেন, নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন ১ থেকে ৮ নম্বর প্রকল্প পরিদর্শন করেছেন। সেখানে কাজের মান সন্তোষজনক।
কোনো কোনো বাঁধের কাজ ৮০ থেকে ৮৫ শতাংশ শেষ হয়েছে। এর মধ্যে একটি বাঁধের কাজ ৬৫ ভাগ সম্পন্ন হয়েছে। ফসল গোলায় ওঠার আগ পর্যন্ত বাঁধের কাজে সম্পৃক্ত সদস্যের কাজ রক্ষণাবেক্ষণের জন্য নির্দেশে দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী শেখ ফরিদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহানসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×