ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রায়গঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১৯:১৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত তাপস মাহাতো (২০) ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে সুশীল চন্দ্র মাহাতো ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ছেলের ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তাপস গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। পরে সুশীলের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাপসকে নামানোর চেষ্টা করেন। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×