ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৯:৩৩ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১১:৫৯

| প্রিন্ট সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল আমিন। সোমবার বিকেল ৬টায় তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। মাগরিবের নামাজের পরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় তিনি বাবার জানাজায় অংশ নেন। পরে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। 

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা রুবেল আমিনের বাবা রুহুল আমিন বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে মারা যান। রুবেলকে তাঁর বাবার জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গতকাল সন্ধ্যায় তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেন।

প্যারোলে মুক্তি পেয়ে ছাত্রলীগ নেতা রুবেল পুলিশি পাহারায় কল্যান্দীতে তাঁর নিজের বাড়িতে যান। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বাবার জানাজায় অংশগ্রহণ শেষে তাঁকে পুলিশি পাহারায় আবার কারাগারে পাঠানো হয়। চলতি বছরের জানুয়ারিতে বন্দর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
 

আরও পড়ুন

×