ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৮৪ দিনের বন্দিত্ব শেষে মুক্তি পেলেন আনিস আলমগীর

৮৪ দিনের বন্দিত্ব শেষে মুক্তি পেলেন  আনিস আলমগীর
×

আনিস আলমগীর

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর প্রায় তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে ছাড়া পান তিনি। এর আগে গত ১১ মার্চ তিনি আদালত থেকে জামিন পান। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই করে শনিবার ২টা ৩৫ মিনিটে আনিস আলমগীরকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে পরিবারের সদস্য ও স্বজনরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় গ্রহণ করে নেন।   
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে নিয়ে যায় ডিএমপির গোয়েন্দা বিভাগ। পরদিন তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় রিমান্ডে কেটেছে ৫ দিন আর টানা ৮৪ দিন ঢাকা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। 

এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত। ১৫ জানুয়ারি তাঁর বিরুদ্ধে দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা করে। সেখানে আনিস আলমগীরের বিরুদ্ধে তিন কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। ১১ মার্চ সেই মামলায়ও জামিন পান আনিস আলমগীর।

আরও পড়ুন

×