ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২১:৩২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। আজ মঙ্গলবা দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দ্বীন ইসলাম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামের একটি পেজ পরিচালনা করতেন। মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।

নিহতের বাবা সফিকুল ইসলাম দাবি করেন, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করেছে। 

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, নিহত দ্বীন ইসলামের বিরুদ্ধে কসবা থানায় মাদক, চুরি, ডাকাতিসহ প্রায় ১০টি মামলা আছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×