ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্থানীয়দের সঙ্গে এমপি ফয়সলের ঈদ উদযাপন

স্থানীয়দের সঙ্গে এমপি ফয়সলের ঈদ উদযাপন
×

ঈদের দিন মাবধবপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল সমকাল

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ততম সময় পার করছেন। ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে তিনি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঈদের দিন সকালে এমপি নোয়াপাড়া আল-আরাফাহ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নানা শ্রেণি-পেশার মানুষ এমপির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ঈদের দ্বিতীয় দিন রোববার এমপি নোয়াপাড়ায় তাঁর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন এমপির সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×