ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দৌলতদিয়ায় দুর্ঘটনা

মরদেহ মিলল বিতার্কিক রাইয়ান ও তার ভাগ্নের

মরদেহ মিলল বিতার্কিক রাইয়ান ও তার ভাগ্নের
×

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৩:৪৯ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ১৪:৫৩

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস নদীতে পড়ে যাওয়ার পর নিখোঁজ বিতার্কিক আহনাফ রাইয়ান ও তার ভাগ্নে তাসবীর (৮) মরদেহ পাওয়া গেছে। 

বুধবার দিবাগত রাত ১টার দিকে পাওয়া যায় ভাগ্নে তাসবীর মরদেহ ও বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পাওয়া যায় আহনাফ রাইয়ানের মরদেহ। 

তাদের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। সঙ্গে থাকা মা রেহেনা আক্তারের মরদেহ উদ্ধারের পর তাদের মরদেহ পাওয়া যায়। রাইয়ান রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, ঈদের ছুটি শেষে মা রেহেনা আক্তার, বড় বোন ডা. নুসরাত জাহান সাবা এবং আরেক বোনের ছেলে তাসবীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন তারা। বাস ডুবির সময় ডা. নুসরাত জাহান সাবা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন বাকী তিনজন। বুধবার রাত ১টার দিকে তাসবীর মরদেহ পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পাওয়া যায় রাইয়ানের মরদেহ। রাতেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ডা. নুসরাত জাহান সাবা। খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন লোপা। মা, ভাই, ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের বাড়ির সামনে তিনজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×