রাষ্ট্রপতি চার দিনের সফরে পাবনা যাচ্ছেন আজ
মোঃ সাহাবুদ্দিন
পাবনা অফিস
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৭:৫২
| প্রিন্ট সংস্করণ
চার দিনের সরকারি সফরে আজ পাবনা আসছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গত মঙ্গলবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল। নতুন সরকার গঠনের পর পাবনায় রাষ্ট্রপতির এটি প্রথম সফর।
কর্মসূচি অনুযায়ী, আজ সোয়া ১২টায় বঙ্গভবন থেকে বেজ বাশারের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে হেলিকপ্টারে পাবনা স্টেডিয়াম মাঠে নামবেন। পরে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরদিন সকালে মা-বাবার কবর জিয়ারতের জন্য শহরের আরিফপুর কবরস্থানে যাবেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩০ মার্চ সকালে সদর উপজেলার ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাঙ্কপাড়ার বাসভবনে যাবেন। ৩১ মার্চ গার্ড অব অনার গ্রহণ করবেন এবং ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন।
- বিষয় :
- রাষ্ট্রপতি
