ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাভারে চাপাতি-চাইনিজ কুড়ালসহ ৪ ডাকাত গ্রেপ্তার

সাভারে চাপাতি-চাইনিজ কুড়ালসহ ৪ ডাকাত গ্রেপ্তার
×

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১৬:২১

ঢাকার সাভারে অভিযান চালিয়ে চাপাতি-চাইনিজ কুড়ালসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে আটকদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি খেলনা পিস্তল, একটি তলোয়ার, দুটি চাইনিজ কুড়াল, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন, একটি কাটার মেশিন, ছেনি, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বগুড়া জেলার দুঁপচাচিয়া থানার চামরুল গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে ইলিয়াম তালুকদার ওরফে ছোটন (৩৫), ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার বেগুনবাড়ীর টেক এলাকার হোসেন কাজীর ছেলে মো. রাজু (৩৭), একই থানার বরদেশী পূর্বপাড়া এলাকার রাজনের ছেলে আব্দুল্লাহ (২১) ও শেরপুর জেলার নকলা থানার বাউসা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. নুরনবী (২৪)।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি পরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ইলিয়াম তালুকদার এই চক্রের নেতা। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×