ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাটি খুঁড়তে গিয়ে মিলল বিশাল মটকা, গুপ্তধনের গুজব

মাটি খুঁড়তে গিয়ে মিলল বিশাল মটকা, গুপ্তধনের গুজব
×

ছবি: সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ২২:০৭

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি মসজিদের নির্মাণকাজ করার সময় মাটির নিচ থেকে একটি বিশাল আকৃতির মটকা উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে এই মটকা ঘিরে গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মটকা দেখতে ভিড় জমায় লোকজন।

ঘটনাস্থলে যাওয়া বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জানান, বাবুপাড়া মসজিদের নির্মাণকাজের জন্য গর্ত খোঁড়া হলে নিচে একটি মটকা পাওয়া যায়। এলাকাবাসী তাকে খবর দিলে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানান। তারা তাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছিলেন।

ঘটনাস্থলে আসা প্রত্নতত্ত্ব বিভাগের লালবাগ জাদুঘরের সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান জানান, দেখে মনে হচ্ছে মটকাটি শতাধিক বছরের পুরানো হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত বয়স বলা যাবে। এই নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন তিনি। অচিরে মটকাটির বয়স নির্ধারণ ও সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের হেফাজতে নেওয়া হবে। এই ধরনের মটকা পানি রাখতে, চাল রাখতে বা অন্য নানা কিছু সংরক্ষণে ব্যবহার করা হতো।

স্থানীয় কাউন্সিলর সুলতান হোসেন বলেন, এখানে এক সময় রুপালি জুট কোম্পানীর অফিস ও তারও আগে জনবসতি ছিল। হতে পারে এই মটকাটি তাদের।

আরও পড়ুন

×