ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওয়াগন ট্রেন দুর্ঘটনা

সিলেট-ঢাকা রুটে শুক্রবার চলবে বিশেষ ট্রেন

সিলেট-ঢাকা রুটে শুক্রবার চলবে বিশেষ ট্রেন
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ২১:৫০

সিলেট-ঢাকা রুটে আগামীকাল শুক্রবার চলবে বিশেষ ট্রেন। মাধবপুরে তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য এ উদ্যোগ নিয়েছে রেল বিভাগ।

শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তবে সবকটি স্টেশনে থামবে না।

শুধু কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে ট্রেনটি। নির্ধারিত গন্তব্য ঢাকা কমলাপুরে ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটের দিকে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম সমকালকে জানান, বিশেষ ট্রেন চালুর জন্য বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদন করেন কর্তৃপক্ষ। মাধবপুরে তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে এই বিশেষ ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। 

আরও পড়ুন

×