ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শহীদ জিয়া স্মৃতি সংঘ অফিসে অগ্নিসংযোগ

শহীদ জিয়া স্মৃতি সংঘ অফিসে অগ্নিসংযোগ
×

ছবি: সমকাল

 আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:৪৩

| প্রিন্ট সংস্করণ

বগুড়ার আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতি সংঘ অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এ সময় শহীদ জিয়া, প্রয়াত খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ সংঘের আসবাব পুড়ে যায় বলে সূত্র জানায়। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি জিনইর গ্রামের ছবদের আলীর ছেলে ফেরদৌস আলী বাদী হয়ে আদমদীঘি থানায় ছানোয়ার হোসেন, বজলুর রহমান ও মাসুদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেন।

অভিযোগে জানা যায়, আদমদীঘি উপজেলার জিনইর মধ্যপাড়া গ্রামে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংঘের অফিসে শহীদ জিয়া, খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টানানো ছিল। শুক্রবার রাতে আসামিরা ওই অফিসে আগুন দিলে সবকিছু পুড়ে যায়। এতে ওই সংঘের এক লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী ফেরদৌস আলী জানান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এজাহারপ্রাপ্তির কথা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×