ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে  বর্ণাঢ্য শোভাযাত্রা
×

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান, চাংলান, পাতা, বিহু উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আগে মনোজ্ঞ ডিসপ্লে। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সমকাল

 রাঙামাটি অফিস

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান, চাংলান, পাতা, বিহুকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসব উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে র‌্যালির উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, তা সমাধান না হওয়ার কথা নয়। এটি একটি রাজনৈতিক ও জাতীয় সমস্যা। সরকার সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে অবশ্যই সমাধান হবে। 

উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের অবসরপ্রাপ্ত সচিব কৃষ্ণচন্দ্র চাকমা। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টুমনি তালুকদার। 
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধনের পর পর আদিবাসী শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি হয়। 

আরও পড়ুন

×