ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুরাদনগরে আনোয়ার মেমোরিয়াল হাইস্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুরাদনগরে আনোয়ার মেমোরিয়াল হাইস্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২০:৫৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ২২:১০

কুমিল্লার মুরাদনগরের ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর আনোয়ার মেমোরিয়াল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনভর নানা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১৭ নম্বর জাহাপুর ইউনিয়নের টানা ছয়বারের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ তৌফিক আহমেদ মীর। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

১৮ নম্বর ছালিয়াকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, সমাজসেবক ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে, তার সার্বিক সহযোগিতা ও দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফল হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুর রহিম ভুঁইয়া দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা সহায়তা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, মাদকবিরোধী সচেতনতা, মেডিকেল ক্যাম্প স্থাপন ও ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর এসব উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

×