ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
×

ছবি: সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৩:৩৫ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৩:৫৮

গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার ভোরে দত্তপাড়া বনমালা এলাকায় নিজ ঘর থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় সাকিব হোসেন নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, বাড়ির পাশে রেললাইন থেকে তার বাবা মো. সোহেল রানার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সাইবুর রহমান সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। 

স্থানীয়রা জানান, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ছিলেন। বছরখানেক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে বাড়িতে দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি। 

ছোট ছেলে সাকিব রাজধানীর উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করতেন। বড় ছেলে সাইবুর রহমান সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাকিব হোসেনের মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল, যাতে তিনি চিৎকার করতে না পারেন। তার দুই হাত ও পায়ের রগ কাটা ছিল। তার বাবা সোহেল হোসেনের মরদেহ পড়েছিল পাশের রেললাইনে। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে ভোরে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাবা ও ছেলের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় সোহেল হোসেনের বড় ছেলে সোহান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'ঘটনার তদন্ত চলছে। সোহেল হোসেনের বড় ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'  

আরও পড়ুন

×