এক সপ্তাহ আগে সন্তানের বাবা হন সৌরভ, গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
প্রতীকী ছবি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৮:৫০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ১৯:১৫
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে মারা যাওয়া সৌরভ বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে বাড়ি সংলগ্ন মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাত্র এক সপ্তাহ আগে তিনি প্রথম সন্তানের বাবা হন বলে পারিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- বিষয় :
- পটুয়াখালী
- বজ্রপাতে মৃত্যু
- যুবকের মৃত্যু
