ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

‘মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলা জরুরি’

‘মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলা জরুরি’
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

মানুষের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও মেধাসম্পদের মূল্যায়ন, স্বীকৃতি ও সুরক্ষা দেওয়ার প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন জরুরি। মেধাস্বত্ব সেই উদ্ভাবনকে সুরক্ষা দেয়। সভাপতির বক্তব্যে উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে মেধাস্বত্ব সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ময়নুল হক, ট্রেজারার অধ্যাপক ড.. সফিউল ইসলাম আফ্রাদ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী প্রমুখ।
 

আরও পড়ুন

×