ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ভগ্নিপতি-শ্যালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ভগ্নিপতি-শ্যালক নিহত
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:৩৪ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১২:২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ এবং তার ভগ্নিপতি রবিউল হাসান জিসান নিহত হয়েছেন।

রোববার সকালে নাচোল উপজেলার সদর ইউনিয়নের বেনীপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নাচোল উপেজলার সদর ইউনিয়নের সোহাগ আলী (১৭) এবং অপরজন সোহাগের ভগ্নিপতি রবিউল আলম জিসান (২৮)।

ঘটনার সত্যতা নাচোল থানা পুলিশ নিশ্চিত করেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার উপ পরিদর্শক খায়রুল ইসলাম জানান, রোববার ভোরে মোটরসাইকেল যোগে সোহাগ ও তার ভগ্নিপতি জিসান নাচোল বাজারে যাওয়ার সময় বেনীপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তারা দুজন মারা যান। 

তিনি আরও বলেন, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ট্রাক টি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক আছেন। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নাচোল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

আরও পড়ুন

×