ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ১

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ১
×

প্রতীকী ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৩:৪৮

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রফিকুল ইসলাম বাবু নামে আরও একজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলা ষাটবাড়িয়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত শামীম উপজেলা বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানায়, সকালে ষাটবাড়িয়া গ্রামের গোলাম রহমানের বাড়িতে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ছিল। এ সময় অসাবধানতাবশত শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তার পাশে থাকা রফিকুল ইসলাম শামীমকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিমন ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট শামীম হোসেনকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন। আহত রফিকুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে যোগ করেন তিনি।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

×