ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জ

এবার পুলিশের ওপর হামলা, পাঁচজনকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

এবার পুলিশের ওপর  হামলা, পাঁচজনকে  ছিনিয়ে নিল সন্ত্রাসীরা
×

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

র‍্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা আটক করা পাঁচজনকে ছিনিয়ে নেয়। গতকাল বুধবার সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, মঙ্গলবার শহরের মাসদাইর লিচুবাগ এলাকায় র‌্যাবের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। 

২০২৫ সালের ২৩ জুলাই মাসদাইর ঘোষেরবাগ এলাকায় মাদক-সংশ্লিষ্ট মামলার এক আসামিকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে ফতুল্লা মডেল থানার দায়িত্বরত এএসআই সামছুল হক সরকার গুরুতর আহত হন। একই বছরের ১৬ নভেম্বর মাসদাইরের গাইবান্ধা বাজার বালুর মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে জবা আক্তার নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।

এদিকে এলাকাবাসী জানান, গতকাল হাশেমবাগ এলাকায় সাবেক পুলিশ সদস্য সোলায়মান মিয়ার বাড়ি দখলের জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন ও জনির গ্রুপ চেষ্টা করছিল। তারা বাড়িটি বিক্রি করে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে ওই ব্যক্তিকে হুমকি দিচ্ছিল। ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগ করত। পরে তারা প্রভাবশালী এক বিএনপি নেতার গ্রুপে যোগ দেয়। বাড়ির মালিক সোলায়মান বাড়িতে থাকেন না। তিনি বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন। 

বিকেল ৪টার দিকে সন্ত্রাসীরা ভ্যানগাড়ি নিয়ে এসে ভাড়াটিয়াকে বের করে দেয়। তারা বাড়িটিতে ভাঙচুর করে আসবাব ভ্যানে তোলে। এ সময় বাড়িওয়ালা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে ফতুল্লা মডেল থানার এএসআই আশিকুর রহমান তিনজন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে যান। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জনির সহযোগী আবদুল্লাহ ও আরও একজনকে আটক করে হ্যান্ডকাফ পরায়। একই সঙ্গে লুট হওয়া মালপত্র বহনের কাজে নিয়োজিত তিন শ্রমিককে আটক করে। তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পাঁচজনকেই ছিনিয়ে নেয়। 

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

র‍্যাবের ওপর হামলায় আটক ১৩
র‍্যাবের ওপর  হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।  তারা হলেন– সোহেল রানা (৪০), আবদুর রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), শামীম আহম্মেদ (২২), মিঠুন (৩৪), ইমন প্রধান (২৬), মো. আকাশ (৩০), মো. রুবেল (৩৭), আরাফাত হোসেন (২৮), মো. সুজন (৩২), মো. হৃদয় মিয়া (৩২), মো. টুটুল খান (৩৮) ও রেজাউল করিম (৪৮)।
র‌্যাব-১১-এর সিও লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সমকালকে বলেন, ‘মঙ্গলবার র‌্যাবের ওপর হামলার ঘটনার পর থেকে অভিযান চালিয়ে আমরা আরও অনেক কিছুর সঙ্গে চারটি সিসিটিভি ক্যামেরা ও একটি ড্রোন জব্দ করেছি। 

আরও পড়ুন

×