ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ১৫০ রাউন্ড গুলি জব্দ, গ্রেপ্তার ২ গুলি ব্যবসায়ী

চট্টগ্রামে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ১৫০ রাউন্ড গুলি জব্দ, গ্রেপ্তার ২ গুলি ব্যবসায়ী
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৮:১৮

চট্টগ্রামে নগরে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুই অস্ত্র-গুলি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আসামিরা হলেন- মো. ফয়সাল আহমেদ রনি(৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)। প্রতিটি গুলির গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশ ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান বলেন, নগরের ওয়াসা মোড় এলাকায় টেস্টি ট্রিট ফাস্টফুডের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দামপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আমিনুল হক বাপ্পী নামে চক্রের আরো এক সদস্যকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে ১১ রাউন্ড বিদেশি পিস্তলর তাজা গুলি উদ্ধার করি। উদ্ধার করা সব গুলিই ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে নগরে আনেন। তারপর নগরের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে তারা বিক্রি করেন। সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকাণ্ডে গুলি ব্যবহার করেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নগরের খুলশী থানায় মামলা ও হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×