ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে প্রকাশ্যে খুনে গ্রেপ্তার নেই, অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন ভিকটিম রাজুর মা

চট্টগ্রামে প্রকাশ্যে খুনে গ্রেপ্তার নেই, অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন ভিকটিম রাজুর মা
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২১:৪৬

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ বিহারি কলোনিতে হাসান ওরফে রাজু খুনের ঘটনায় অজ্ঞাতনামা আসামি সাত-আটজনকে আসামি করে খুনের মামলা হয়েছে। আজ শনিবার ভিকটিম রাজুর মা সখিনা বেগম বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় জড়িতের পুলিশ চিহ্নিত করতে পারলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। 

বায়েজিদ থানার সেকেন্ড অফিসার আশরাফুল আলম বলেন, খুন হওয়া রাজুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এজাহারে কারো নাম উল্লেখ নেই। অজ্ঞাতনামা বেশ কয়েকজন আসামি রয়েছে। এ খুনের ঘটনায় যারা জড়িত তাদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের রৌফাবাদে রাজুকে গুলি করে খুন করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ১২ বছরের শিশু রেশমি আক্তার। 

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাউজানে যুবদল কর্মী সন্ত্রাসী নাছির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে নিহত রাজুর বিরুদ্ধে। সেই হত্যার প্রতিশোধ নিতে নাছিরের সহযোগী অন্য সন্ত্রাসীরা রাজুকে খুন করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

আরও পড়ুন

×