বাবা ও সৎভাইকে কুপিয়ে হত্যা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
দিনাজপুর চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে বাবা ও সৎভাইকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের দুলু মিয়া (৭০) ও তাঁর ছেলে কাবিল হোসেন (৩২)।
দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব বাবা দুলু মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ছুরি দিয়ে দুলু মিয়ার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাবাকে রক্ষা করতে প্রথম পক্ষের ছেলে হাবিল ও কাবিল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। কাবিলকে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
- বিষয় :
- হত্যা
