ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার

বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৩:৩১

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকার গুরুতর অসুস্থ এক নারীকে শনিবার সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

ওই নারীর নাম রামকিল বম (৭৪)। স্ট্রোক করে শনিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।  

তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। তবে দুর্গম এলাকায় বাড়ি হওয়ায় সড়কপথে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা কঠিন হয়ে পড়ে। মানবিক দিক বিবেচনায় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয়। 

বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে রামকিলকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আইএসপিআর। 

আরও পড়ুন

×