ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপালগঞ্জ

দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর 

দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর 
×

নিখোঁজ গৃহবধূ সানজিদা খানম। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১২:৪৮

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানম (২০) নিখোঁজের দেড় মাস পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সানজিদা ১ এপ্রিল কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে হঠাৎ নিখোঁজ হন। এ ঘটনায় কাশিয়ানী থানায় তার স্বামী ইকলাস সরদার একটি অভিযোগ দায়ের করেছেন।

সানজিদা একই উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের কন্যা।

পারিবারের বরাতে জানা যায়, প্রায় সাত বছর আগে রামদিয়া গ্রামের ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। জীবিকার তাগিদে দম্পত্তি ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের একটি ছেলে আছে, হামজা সরদার (৫)।

নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, ১ এপ্রিল সকালে তিনি প্রতিদিনের মতো ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী নেই। এরপর শ্বশুর বাড়িসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো খবর পাননি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ৫ বছরের ছেলে আছে। মা ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ মায়ের অপেক্ষায় তার দিন কাটছে। আমার স্ত্রী কোথায়, কেমন আছে, বা বেঁচে আছে কিনা-সবই জানি না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, “সানজিদার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রযুক্তির সাহায্যে তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি দ্রুতই তার সন্ধান মিলবে।”

আরও পড়ুন

×