ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসএসসি

কেন্দ্রে পরীক্ষার্থী একজন, দায়িত্বে ৮ জন

কেন্দ্রে পরীক্ষার্থী একজন, দায়িত্বে ৮ জন
×

গুজিয়া উচ্চবিদ্যালয় এসএসসি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৬:২০

বগুড়ার শিবগঞ্জে চলতি এসএসসি পরীক্ষার এক কেন্দ্রে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। হিসাব বিজ্ঞান পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র একজন পরীক্ষার্থী। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেছেন শিক্ষক, পুলিশসহ মোট ৮ জন কর্মকর্তা-কর্মচারী। 

আজ বুধবার উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয় এসএসসি কেন্দ্রে এ ঘটনা। পরীক্ষাকেন্দ্রে কক্ষজুড়ে ছিল নীরবতা। একটি বেঞ্চে বসে একাই পরীক্ষা দেন ওই পরীক্ষার্থী।

গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম জানান, হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এ কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষাটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

প্রধান শিক্ষক আরও জানান, ইউএনও ছাড়াও পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী শিক্ষক, পুলিশ সদস্য এবং দু’জন অফিস সহায়ক ছিলেন।

আরও পড়ুন

×