ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাটি কাটার সময় পাহাড় ধস, শ্রমিকের মৃত্যু

মাটি কাটার সময় পাহাড় ধস, শ্রমিকের মৃত্যু
×

লামা (বান্দরবান) প্রতিনিধি 

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে ইটভাটার জন্য মাটি উত্তোলনের সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রইম্যাখোলা এলাকার এসবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রইম্যাখোলা গ্রামের মাহাবুব আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও ইটভাটার কাজে পাহাড়ের মাটি কেটে গাড়িতে বোঝাই করছিলেন সাইফুল ইসলাম। এ সময় হঠাৎ ওপর থেকে বড় অংশের মাটি ধসে পড়ে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, পাহাড় কেটে অবাধে মাটি উত্তোলনের কারণে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মাটি কাটার কাজ করানো হচ্ছিল বলেও দাবি তাদের।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×