ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
×

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১০:৩২ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১০:৩৩

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয়জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মুস্তাক,সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সদস্য রইন তালুকদার,সাজ্জাদ হোসেন, মমিন উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আরও পড়ুন

×