চলন্ত অটোরিকশা থেকে ফেলে দেওয়া সেই কনস্টেবল আইসিইউতে
কনস্টেবল আব্দুল কুদ্দুস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৭:১২
চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে আব্দুল কুদ্দুস নামে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেন অটোরিকশা চালক। গুরুতর আহত কনস্টেবল বর্তমানে আইসিইউতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে।
আজ শনিবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চালক জুয়েলকে কারাগারে পাঠায় আদালত। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় নগরীর রাণি রাসমণি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগে(পশ্চিম) কর্মরত। তিন ফেনী জেলার বাসিন্দা।
নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, শুক্রবার সন্ধ্যায় নগরের টোল রোডে দায়িত্ব করছিলেন কনস্টেবল কুদ্দুস। এসময় আইন ভঙ্গ করায় একটি অটোরিকশা জব্দ করেন। অটোরিকশাটি ডাম্পিংয়ের জন্য নগরের মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন। মাঝপথে অটোরিকশা চালক চলন্ত অবস্থায় তাকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করে। এতে তার মাথা অটোরিকশার চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় কুদ্দুসকে চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি মেডিকেলের আইসিউতে ভর্তি আছেন। এ ঘটনায় অটোরিকশা ও তার চালক জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেস্টাসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানো হয়।
- বিষয় :
- চট্টগ্রাম
