ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ, পদ্মার চরে মিলল মরদেহ

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ, পদ্মার চরে মিলল মরদেহ
×

বাংলাদেশ-ভারত সীমান্ত। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৭:৫৪

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ। ৮ দিন নিখোঁজ থাকার পর শনিবার সন্ধ্যায় শওকত নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গার সীমান্ত এলাকার পদ্মার চর থেকে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ঠুঠাপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।

তিনি বলেন, ‘সদর উপজেলার চরাঞ্চলে একটি মরদেহ পড়ে থাকার বিষয়টি জানার পর শিবগঞ্জ পুলিশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি তিন-চারজনের সাথে প্রায় এক সপ্তাহ আগে গুরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এরপর শনিবার তার পরিবারের সদস্যরা চর বাগডাঙ্গা এলাকার একটি চরে মৃত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে মরদেহটি গোপনে দাফনের চেষ্টা করে।’ 

তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির হাত-পা ও বুকে ধারালো অস্ত্রের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন করে মেরে ফেলার পর নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল।  

নিহতের ভাই কালু জানান, তার ভাই কাজের জন্য অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিল। শনিবার সকালে তারা জানতে পারেন তার ভাইয়ের মরদেহ ভারতীয় ভূখণ্ডে পড়ে আছে। পরে স্থানীয় দালালের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের ভূখণ্ডে আনার ব্যবস্থা করেন। এরপর পুলিশ ও বিজিবি মরদেহটি উদ্ধার করে। 

তবে কি কারণে ভারতে প্রবেশ করেছিল শওকতের ভাই তা জানাতে অপারগতা প্রকাশ করেন।

৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকা থেকে একটি মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর নিশ্চিত হওয়া যাবে। 

আরও পড়ুন

×