ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পটুয়াখালীতে নৌপ্রধান

সমুদ্রের নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড

সমুদ্রের নিরাপত্তায়  কাজ করছে নৌবাহিনী  ও কোস্টগার্ড
×

এম নাজমুল হাসান

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী ও কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪৪১ নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। 

নৌবাহিনী প্রধান বলেন, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি জাতীয় উন্নয়নে কৌশলগত অগ্রাধিকারের স্থান লাভ করেছে। বঙ্গোপসাগরে প্রায় এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা নিয়ে আজ বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে। নাজমুল হাসান বলেন, নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ‘বানৌজা নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামের দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আজ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। 

পরে নৌপ্রধান কৃতী নাবিকদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন। পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় সেরা চৌকস নাবিক হিসেবে শাহরিয়ার টুটুল ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অর্জনকারী সামিউল ইসলাম শাকিল ‘কমখুল পদক’, তৃতীয় স্থান অর্জনকারী কাদের মিয়া ‘শের-ই-বাংলা পদক’ এবং সেরা চৌকস নারী নাবিক হিসেবে মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।

আরও পড়ুন

×