ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেরানীগঞ্জে নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জে নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
×

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৭:৪২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক নারীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০), ইউসুফ হোসেন ওরফে ফারুক (৫৭) ও মো. ইয়ামিন মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে একটি পরিত্যক্ত জঙ্গলে ধর্ষণের ঘটনাটি হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পাওনা টাকার অজুহাতে ওই নারীকে বাসা থেকে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্তরা। থানায় অভিযোগ দেয়ার পর রাতে অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।  

আরও পড়ুন

×