ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

সিটি প্রশাসকদের নানা দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

আজ ময়মনসিংহ যাচ্ছেন

সিটি প্রশাসকদের  নানা দিকনির্দেশনা  প্রধানমন্ত্রীর
×

তারেক রহমান

 সমকাল প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সিটি করপোরেশনের প্রশাসকরা। গতকাল শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে শহরের জলাবদ্ধতা, মশক নিধন ও পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়। 

এ সময় দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ বোনাস’হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশাসকদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এর আগে গুলশান অ্যাভিনিউয়ের নিজ বাসভবন থেকে হেঁটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর রাজনৈতিক কার্যালয়ে যান।
বৈঠকে অংশ নেওয়া তিনজন প্রশাসক সমকালকে জানান, পরিচ্ছন্নকর্মীদের ঈদ বোনাস হস্তান্তর মূল ইস্যু হলেও বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। 
প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সফরে তিনি খাল পুনর্খনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন।

আরও পড়ুন

×