ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টাঙ্গাইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
×

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২১:১৫ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২১:২৪

টাঙ্গাইলের দেলদুয়ারে পাঁচ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী দেলদুয়ার থানায় মামলা করেন।

শিশুর বাবা জানান, তাদের বাড়ি পাবনা জেলায়। তিনি পেশায় একজন ট্রাকচালক। এ কারণে পরিবার নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাসার পাশেই অভিযুক্ত মিন্টু মিয়ার একটি মনোহারীর দোকান রয়েছে। মঙ্গলবার বিকেলে শিশুটি চকলেট কিনতে দোকানে গেলে মিন্টু মিয়া তাকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, ঘটনার সময় তার স্বামী ট্রাক নিয়ে খুলনায় ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়ি ফিরে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন এবং শুক্রবার থানায় মামলা দায়ের করেন। তিনি আরও অভিযোগ করেন, মামলা না করতে স্থানীয় যোবায়ের নামের এক ব্যক্তি তাদের হুমকি দিয়েছেন। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সদিকুর রহমান বলেন, ‘ঘটনার দুইদিন পর শুক্রবার দুপুরে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তেমন কিছু আলামত পাননি। তবে তার সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে।’

দেলদুয়ার থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। নির্যতানের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন

×